গোমস্তাপুরে একুশে ফেব্রুয়ারি ও মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
গোমস্তাপুর উপজেলা–এ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইএন ও জাকির মুন্সী।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, রাধানগর ইউনিয়ন পরিষদের মতিউর রহমান, আসাহাবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, গোমস্তাপুর উপজেলা স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরতে বিশেষ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।
বক্তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬