
জিয়া উদ্যান-এ পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত
আমজাদ হোসেন মিঠু
জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার): শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছেন মুন্সীগঞ্জ-০১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ। বুধবার বিকাল ৪টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খানসহ সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত নেতা-কর্মীদের নিয়ে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দেশের কল্যাণে নেতৃত্বদানের জন্য দোয়া প্রার্থনা করেন।
এসময় তিনি মুন্সীগঞ্জ-০১ আসনের সর্বস্তরের জনগণের শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনা করে বলেন, “আগামী দিনে মুন্সীগঞ্জ-০১ আসনকে একটি উন্নয়নমুখী, শান্তিপূর্ণ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।