1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব কাপজয়ী ওজিল ও তুরস্কের রাজপুত্র বিলাল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব কাপজয়ী ওজিল ও তুরস্কের রাজপুত্র বিলাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব কাপজয়ী ওজিল ও তুরস্কের রাজপুত্র বিলাল

এম কে হাসান বিশেষ প্রতিবেদক কক্সবাজার

 

জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পুত্র নেকমেদ্দিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে একটি তুর্কি প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে একটি বিশেষ বিমানে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসক আ. মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান তাদের স্বাগত জানান।

১৩ সদস্যের এই প্রতিনিধি দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গারা দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। তারা যেন একদিন সগৌরবে নিজ দেশে ফিরে যেতে পারে, সেজন্য এখন থেকেই তাদের শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। তিনি আরও উল্লেখ করেন, মাঠপর্যায়ের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যেই তাদের এই সফর।
রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক মহলের সহয়তা হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিলাল এরদোয়ান জানান, বর্তমানে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ অনেকটা কমে গেছে। তিনি আশা প্রকাশ করেন, মেসুত ওজিলের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বের এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক দাতা সংস্থা এবং বিভিন্ন দেশের দৃষ্টি পুনরায় এই মানবিক সংকটের দিকে আকর্ষণ করা সম্ভব হবে।

প্রতিনিধি দলে আরও উপস্থিত রয়েছেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিশিষ্ট ব্যবসায়ী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সমন্বয় সভা শেষে দলটি উখিয়ার ৪, ৫, ৯, ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যান।
দিনব্যাপী এই সফরে প্রতিনিধি দলটি শরণার্থীদের বর্তমান জীবনযাত্রার মান ও মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। সবশেষে ঘুমধুমের ইয়াহিয়া গার্ডেনের টিকা কিচেন সেন্টারে ইফতারের মাধ্যমে তাদের এই সংক্ষিপ্ত সফর শেষ হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট