1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়ায় ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেফতার, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

বগুড়ায় ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেফতার, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ

মোঃ দেলোয়ার হোসেন সহ- সম্পাদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

মোঃ দেলোয়ার হোসেন সহ- সম্পাদক

আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (ওরফে হিরো আলম) কে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়,১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দুপুর ০২:৫০ ঘটিকায় বগুড়া সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।এরপর তাকে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এ হাজির করা হয়।শুনানি শেষে বিজ্ঞ বিচারক জনাব আনোয়ারুল আলম আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।আদালতের নির্দেশ মোতাবেক বিকাল ০৩:৩৫ ঘটিকায় বগুড়া আদালত প্রাঙ্গণ থেকে তাকে কারাগারে পাঠানো হয়।এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।মামলার বিবরণে জানা যায়, বিউটি পার্লারের মালিক সাদিয়া রহমান মিথিলা অভিযোগ করেন,তাকে নায়িকা বানানোর আশ্বাস ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে।এ অভিযোগে গত ০৪ মে ২০২৫ খ্রি. তারিখে তিনি বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।উক্ত মামলায় আদালত কর্তৃক জারিকৃত গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই আসামি হিরো আলমকে গ্রেফতার করা হয়।বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন এবং মামলাটি বিচারাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট