হবিগঞ্জে র্যাবের অভিযানে ৫০ কেজি গাজা ও ১টি সিএনজি সহ আটক ২
গাজী আলী আকবর শ্যামল (হবিগঞ্জ জেলা প্রতিনিধি)
হবিগঞ্জের মাধবপুরে র্যাব-৯ এর অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে ও একটি সিএনজি আটক করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ট্রাকস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, মাধবপুর এলাকা থেকে একটি সবুজ রঙের সিএনজিযোগে মাদক কারবারীরা মাদকদ্রব্য শায়েস্তাগঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। পরে রাত আনুমানিক ৯টার দিকে নোয়াপাড়া ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সড়কে চেকপোস্ট বসানো হয়।
এ সময় সন্দেহভাজন একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে সিএনজি রেখে ভেতরে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে। পরে সিএনজির ভেতর তল্লাশি চালিয়ে ১০টি পোটলায় মোড়ানো মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পরে তাদের পরিচয় জানতে পারে তারা কুখ্যাত মাদক কারবারি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের মো. ফারুক মিয়া (৩০) এবং আশুরাইল গ্রামের মো. রুকু মিয়া (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। আটক দুইজন ও উদ্ধারকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬