1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঘাটাইলে কলার বাগানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ/ত্যু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

ঘাটাইলে কলার বাগানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ/ত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

ঘাটাইলে কলার বাগানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি |

​টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কলার বাগানে সেচ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খন্দকার আলহাজ (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​আজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলার রসুলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘোড়ারটেকী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলহাজ ওই গ্রামের মোহাম্মদ মুসা মিয়ার ছেলে।


​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আলহাজ নিজের কলার বাগানে পানি সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বাগানের বৈদ্যুতিক লাইনটি অগোছালো অবস্থায় থাকায় তা ঠিক করতে যান তিনি। এসময় সেচের মোটরের সুইচ দেওয়ার পরপরই তিনি বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।


​দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত পেঁচারআটা বাজারের দিকে নিয়ে যান। তবে পথেই তার অবস্থার অবনতি ঘটে। সেখানে পৌঁছানোর পর উপস্থিত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং মরদেহ নিয়ে পুনরায় বাড়িতে ফিরে আসেন।
​নিহত আলহাজের অকাল মৃত্যুতে ঘোড়ারটেকী গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট