
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে মহান শহীদ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে গোমস্তাপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম বকুল, মজলিসে শূরা সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা; মনিরুজ্জামান ডাবলু, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী রহনপুর পৌরসভা; মানিক রায়হান, বিশিষ্ট সমাজসেবক, রহনপুর পৌরসভা এবং স্থানীয় নেতৃবৃন্দ।
শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
শ্রদ্ধা, ভালোবাসা ও দেশাত্মবোধে উদ্বুদ্ধ পরিবেশে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
প্রতিবেদক:
আবুল কালাম আজাদ
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ