1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
একুশের প্রথম প্রহরে হোসেনপুর উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন, - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

একুশের প্রথম প্রহরে হোসেনপুর উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন,

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

একুশের প্রথম প্রহরে হোসেনপুর উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন,

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ

হোসেনপুর (কিশোরগঞ্জ)
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে ইউএনও কাজী নাহিদ ইভা এবং কমান্ডার মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, “ভাষা শহীদদের ত্যাগ ও বলিয়ান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। আমাদের স্বপ্নের দেশ গঠনে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে। আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করি। এছাড়া পৌর প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর  কটিয়াদি সার্কেল অতিরিক্ত এএসপি তফাজ্জল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম, ওসি তদন্ত লিমন বোস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান জিকু, মহিলা বিষয়ক কর্মকর্তা জিয়াউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল হোসাইন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাগর আহমেদ, সমাজসেবা অফিসার এহসানুল হক, আনসার ভিডিপি উপজেলা কমান্ডার, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সহ হোসেনপুরের সকল সরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট