1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভাষা শহীদদের প্রতি বাসাইল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

ভাষা শহীদদের প্রতি বাসাইল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ভাষা শহীদদের প্রতি বাসাইল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মো: নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাসাইল প্রেসক্লাব।

অমর একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বাসাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্বরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম জনি, দপ্তর সম্পাদক মো. নাসির মিয়া, সাহিত্য সম্পাদক মিনহাজ উদ্দিন সুমন, কার্যকরী সদস্য ইউসুফ আলী খান ও মো. শরিফুল ইসলাম মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন, শহীদ মিয়া ও সাগর মিয়াসহ অন্যান্যরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে অমর একুশের শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এর আগে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিকসহ অকুতোভয় ভাষা শহীদরা। তাঁদের এই চরম আত্মত্যাগের বিনিময়ে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। পরবর্তীতে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিলে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট