1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভাষা শহীদদের স্বরণে সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প: সাড়ে ৩ হাজার রোগীকে চিকিৎসাসেবা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার জব্দ। নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি , দুই জনকে জরিমানা ও ৪০০ লিটার পেট্রোল জব্দ। বগুড়া মোটর শ্রমিক ইউনিটে নতুন নেতৃত্ব: এজাজ আহমেদ আসলামকে উষ্ণ সংবর্ধনা টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন সারাদেশে হামে ১০০ শিশুর মৃ/ত্যু/র ঘটনায় প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ। ডিএসসিসি নির্বাচনে চমক মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করল এনসিপি ১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল জেলা প্রশাসনের কড়া নির্দেশনা দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা”

ভিডিও সংবাদ 👇👇

ভাষা শহীদদের স্বরণে সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প: সাড়ে ৩ হাজার রোগীকে চিকিৎসাসেবা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

ভাষা শহীদদের স্বরণে সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প: সাড়ে ৩ হাজার রোগীকে চিকিৎসাসেবা

মো: নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
প্রতি বছরের মত এবারও ভাষা শহীদদের স্বরণে টাঙ্গাইলের সখিপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সখিপুর উপজেলার হাতিবান্ধা গ্রামে তালিমঘরে দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা সেবার আয়োজন করে কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)। ক্যাম্পস-এর সভাপতি ও বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ সামাদ এই ক্যাম্পের উদ্বোধন করেন। সখিপুর ছাড়াও আশপাশের উপজেলার প্রায় সাড়ে তিন হাজার রোগীর মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তাররা। এছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ ও প্রায় তিনশ’ রোগীকে চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্যে প্রাথমিকভাবে বাছাই করে আয়োজকরা।

ক্যাম্পস-এর সভাপতি ও বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ সামাদ বলেন, বাংলাদেশে প্রায় তিন কোটি ৮০ লক্ষ লোক কোন না কোন ভাবে কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রতি ঘন্টায় পাঁচজন লোক মৃত্যুবরণ করছে। সাধারণত ৭৫ ভাগ কিডনি নষ্ট হওয়ার আগে রোগীরা বুঝতেই পারেনা যে সে কিডনি রোগে আক্রান্ত।

কিডনী ও চক্ষু ক্যাম্পের পাশাপাশি ‘স্বাস্থ্য সুরক্ষায় সুস্থ জীবন ধারা’ শীর্ষক একটি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দেশের বরেণ্য চিকিৎসক ও সুধীজনরা অংশ নেন। এছাড়াও ক্যাম্পস এর প্রকাশনা ‘প্রয়াস ২২’ এর মোড়ক উন্মোচন করা হয়।

গত প্রায় দুইযুগ ধরে হাতিবান্ধা গ্রামে ক্যাম্পস ২১ ফেব্রুয়ারী ভাষা শহীদদের স্বরণে দুস্থ ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসার আয়োজন করে আসছে। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয়রা বিভিন্ন পসরা সাজিয়ে মেলার আয়োজন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট