একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি এমপি আমিরুল ইসলাম খান আলিমের বিনম্র শ্রদ্ধা নিবেদন
ইছাহাক হোসেন, শাহজাদপুর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি চৌহালী ও এনায়েতপুরের একাংশ ) আসনের সংসদ সদস্য ও রাজশাহী বিভাগীয় জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক বর্ষিয়ান জননেতা আমিরুল ইসলাম খান আলিম এমপি।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বেলকুচি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
সিরাজগঞ্জ-৫ আসনের এই সংসদ সদস্য রাত ১১টা ৪৫ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। পরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি’ গানের সুরের মধ্যে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান তিনি। এ সময় উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬