1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভাষা শহীদদের প্রতি শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

ভাষা শহীদদের প্রতি শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ভাষা শহীদদের প্রতি শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে শান্তিগঞ্জ প্রেসক্লাব।

একুশের প্রথম প্রহরে, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শান্তিগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন উপস্থিত সবাই। তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করবে।

পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মো. মান্নার মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি, নির্বাহী সদস্য দিলীপ কুমার দাশ, শানুর আহমদ সুলতান, নাসির মিয়া এবং সহযোগী সদস্য মো. রুপজ আহমদসহ অন্যান্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট