শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নকলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মো: জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি শেরপুর
শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকমণ্ডলী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভাষা আন্দোলনের বীর শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার ভিত্তি রচনা করেছে। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার আহ্বান জানান এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহবান জানান । তিনি আরও বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ, মোয়াজ্জেম হক, গোলাম মাসুম, মহিউদ্দিন মুক্তারসহ অন্যান্য বক্তারা। বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জাগ্রত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬