হবিগঞ্জে মাতৃভাষা ও অমর২১শে শহীদ দিবসে ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনার
গাজী আলী আকবর শ্যামল (হবিগঞ্জ জেলা প্রতিনিধি)
হবিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও অমর২১শে শহীদ দিবস উপলক্ষে পুস্পাঞ্জলী অর্পন করা হয়েছে। শনিবার ২১ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা আর সম্মানে সাথে পুস্পঞ্জলী অর্পণ করা হয়।
শুরুতেই ১২ টা ১ মিনিটে পুষ্পাঞ্জলী অর্পণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জিকে গউছ, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসন, পরে ধারাবাহিকভাবে হবিগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ মেডিকেল কলেজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পঞ্জলী অর্পণ করেন। ছাড়াবো জেলা সকল ধরনের সাধারণ মানুষও পুষ্পর অর্পণ করেন। ওমর একুশে ফেব্রুয়ারি ঘিরে আজ সারা জেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬