1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রুহিয়ায় ১৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

রুহিয়ায় ১৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেলাল হোসেন, ​ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াকুব আলী (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাঁও এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। ​

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাঁও গ্রামের ইউসুফ আলীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ইউসুফ আলীর ছেলে ইয়াকুব আলীর শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে একটি নীল রঙের জিপারযুক্ত প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে ওই প্যাকেটের ভেতর থেকে ১২৭ পিস হালকা কমলা বর্ণের এবং ১৩ পিস সবুজ বর্ণের অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

​রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইয়াকুব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০১, তারিখ:- ২২/০২/২০২৬ইং)। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট