1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গোমস্তাপুরে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

গোমস্তাপুরে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা

প্রতিবেদক আবুল কালাম আজাদ
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক আবুল কালাম আজাদ

গোমস্তাপুর-এ নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আব্দুল হামিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা শাখার আমির ইমামুল হুদা, নায়েবে আমির আব্দুর রহমান, রহনপুর পৌরসভা শাখার আমির মোঃ মনিরুজ্জামান ডাবলু এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মজলিসে সূরা সদস্য তরিকুল ইসলাম বকুলসহ বিভিন্ন পেশাজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, “গোমস্তাপুরকে একটি শান্তিপূর্ণ, সুশাসিত ও উন্নয়নমুখী উপজেলায় পরিণত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সর্বোচ্চ অগ্রাধিকার। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দখলবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অপরাধ দমনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও জাকির মুন্সি বলেন, “উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণ, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ্শেষে নবনির্বাচিত সংসদ সদস্য উপস্থিত সবার মতামত গ্রহণ করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট