1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নাজিরপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংগঠনের আত্মপ্রকাশ ২০২৬ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

নাজিরপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংগঠনের আত্মপ্রকাশ ২০২৬

মোঃ আরিফুল ইসলাম (মিল্টন)জেলা প্রতিনিধি পিরোজপুর।
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

আজ ২৩-২-২০২৬ইং তারিখ সকাল ১১ টার সময় নাজিরপুর উপজেলা বিএনপি’র কার্যালয়ে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে জেলা, উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু হাসান খান- সদস্য সচিব উপজেলা বিএনপি নাজিরপুর সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রুবানা আক্তার- সভাপতি সহকারী শিক্ষক সংগঠন নাজিরপুর, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ জিয়াউল হক -সদস্য সহকারী শিক্ষক সংগঠন নাজিরপুর। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান মল্লিক- সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক সংগঠন নাজিরপুর ও মোঃ সেলিম হোসেন- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক সংগঠন নাজিরপুর সহ সহকারী শিক্ষক সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন প্রাথমিক শিক্ষকরা দেশ গড়ার কারিগর আপনারা স্কুল চলাকালীন ছাত্র-ছাত্রীদের কে মনোযোগসহকারে পাঠদানের উৎসাহিত করবেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্কুলে না এসে শিক্ষকতা করেছেন আমাদের বিএনপি সরকারের আমলে সেই রকমের যদি চলতে চান তাহলে আপনারা অনেকেরই চাকরি হারাবেন এটা মনে রাখবেন স্কুলে সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন আসতে হবে এবং ছেলে মেয়েদেরকে প্রতিদিনের ক্লাসের রুটিন মাফিক পাঠদান দিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যের পরে নাজিরপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠনের সকল নেতৃবৃন্দ প্রধান অতিথিকে আশ্বস্ত করেন আমরা প্রতিদিন স্কুলের পাঠদান স্কুলে নিব এবং ছেলে-মেয়েদেরকে সুশিক্ষায় গড়ে তুলবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট