1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বিদ্যুৎ থেকে আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব অটোরিকশা চালক ঈমান আলী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

বিদ্যুৎ থেকে আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব অটোরিকশা চালক ঈমান আলী

এম এ সাকিব খন্দকার নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

এম এ সাকিব খন্দকার নিজস্ব প্রতিবেদক

নরসিংদী জেলার শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া ৫ নং ওয়ার্ডের নোয়াদিয়া কান্দাপাড়া এলাকায় সোমবার (২৩-০২-২০২৬) রাত আনুমানিক ০৭:২০ মিনিটে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রীসহ সবকিছু আগুনে ভস্মীভূত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সেকেন্দর আলীর ছেলে ঈমান আলীর বসতঘরে হঠাৎ বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারণ করে। আগুনে খাট, সুকেছ, ফ্রিজ, নগদ টাকা ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

আগুন লাগার খবর পেয়ে আশপাশের এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তাৎক্ষণিক উদ্যোগে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং পাশের ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত ঈমান আলী একজন দরিদ্র ও অসহায় মানুষ। তিনি অটোরিকশা চালিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করে আসছিলেন। হঠাৎ এই অগ্নিকাণ্ডে তার পরিবারের মাথা গোঁজার ঠাঁইসহ সর্বস্ব হারিয়ে চরম দুর্দশার মধ্যে পড়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট