1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা)
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরের ৩ বারের জামায়াত মনোনীত এম,পি গাজী নজরুল ইসলাম হাতে ঝাড়ু নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। ২৩ ফেব্রুয়ারী (সোমবার) জামায়াতের কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে শ্যামনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর থেকে নিজ হাতে ঝাড়ু নিয়ে এম,পি গাজী নজরুল ইসলাম পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিক ভাবে শুরু করলেন। এম,পি গাজী নজরুল ইসলাম বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, স্থান কাল ভেদে জীবনের সকল ক্ষেত্রে পরিস্কার পরিচ্ছন্নতা বিশেষ সফলতা বয়ে আনে। সকলের বাড়ি, অফিস অঙিনা, রাস্তা ঘাট, হাট-বাজার সর্বদা পরিস্কার পরিচ্ছন্নতা রাখা উচিৎ।এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম সহ ডাক্তারদের সাথে মতবিনিময় করে হাসপাতালের রোগীদের সেবা নিয়ে খোঁজ খবর নেন। শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, জেলা জামায়াত সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা প্রমূখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে শ্যামনগর থানা ও নাসরুল উলুম মাদ্রাসার ইয়াতিমখানা পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট