হোসেনপুরে নব নির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা
তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ ,
হোসেনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কিশোরগঞ্জ-০১ সদর- (হোসেনপুর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ
সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নব নির্বাচিত্র সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর- কটিয়াদি সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার( এসপি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, কৃষি অফিসার কৃষিবিদ শেখ মোহাম্মদ মহসিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ মোফাজ্জল হক, সমাজ সেবা অফিসার এহসানুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সংসদ সদস্য মতবিনিময় সভায় বলেন, আইনভঙ্গ করাকে অনেকেই নিয়মে পরিণত করেছেন। তা করতে দেওয়া হবে না।কেহ আইন ভঙ্গ করলে তা কঠোর হস্তে দমন করতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন জুয়া আইনের আধুনিক ও সংস্কারের দাবী রেখে বলেন, পুরনো আইন জুয়ারিদের এক টাকা মুছলেকায় ছাড়া পেয়ে যায় জুয়ারিরা ছাড়া পেয়ে আবারোও এ পেশায় ফিরে আসায় তা রোধ করা সম্ভব হয়ে ওঠছে না বলে দাবী রাখেন। হোসেনপুর উপজেলাটি ভৌগোলিক দিক দিয়ে ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলার সীমান্তবর্তী হওয়া দেওয়ানগঞ্জ সড়কের জিনারী ও মহেষকুড়া একাকায় একটি পুলিশ ফাঁড়ির দাবী রাখেন।
ইউএনও কাজী নাহিদ ইভা সড়ক ও জনপদ বিভাগের অধীনস্থ হাজিপুর এলাকার রাস্তার নির্মাণে ধীরগতির ফলে জনদুর্ভোগের বিষয়টি সুরাহার দাবি রাখেন।
মতবিনিময় সভায় বিভিন্ন দফতরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬