1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দ্বিতীয়বারের মতো মেধাবৃত্তি পেলো বাঞ্ছারামপুরের সাংবাদিকের দুই কন্যা। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

দ্বিতীয়বারের মতো মেধাবৃত্তি পেলো বাঞ্ছারামপুরের সাংবাদিকের দুই কন্যা।

রিপন সরকার বাঞ্ছারামপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি দিল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ফয়সল আহমেদ খানের দুই কন্যা যথাক্রমে ইলোরা নুর অর্থি ও জান্নাতে নুর প্রিয়ন্তি যোগ্যতার ভিত্তিতে মেধাবৃত্তি পেয়েছে।
তারা প্রাথমিকের বৃত্তি সহ এসএসসি, এইচএসসি তে জিপিএ ৫ পেয়েছিলো।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজধানীর সার্কিট হাউজ রোডে অবস্থিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ কর্তৃক সাংবাদিকদের মেধাবী শিক্ষার্থী সন্তানদের বৃত্তির চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।সভাপতিত্বে করেন কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন
(বিএফইউজে) কার্যনির্বাহী সদস্য শাহিন হাসনাত সহ সাংবাদিক নেতা,তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা।

প্রধান অতিথি তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন
বলেন, “আমরা খুব শীঘ্রই সাংবাদিকদের জন্য অবসর সুবিধা নিয়ে নানা সুযোগ সুবিধা ঘোঘনা করবো। এটি বর্তমানে অর্থমন্ত্রালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।
সারা দেশের ৬৫ উর্ধো সব সাংবাদিক এর আওতায় আসবে।এছাড়াও গণমাধ্যমের জন্য কেন্দ্রীয় ডাটা সেন্টার চালু করা হবে।এতে ভুল তথ্য থেকে পাঠক রক্ষা পাবে “।

মেধাবৃত্তি অনুষ্ঠানে সারাদেশে কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক ও বৃত্তিপ্রাপ্ত সাংবাদিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে সারাদেশের ৪০২ জন শিক্ষার্থীর অভিভাবকদের হাতে বৃত্তির চেক তুলে দেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এম আবদুল্লাহ।

উল্লেখ্য, বাঞ্ছারামপুর উপজেলার সিনিয়র সাংবাদিক ফয়সল আহমেদ খানের দুই কন্যা যথাক্রমে ইলোরা নুর অর্থি ও জান্নাতে নুর প্রিয়ন্তি যোগ্যতার ভিত্তিতে মেধাবৃত্তি পেয়েছে। অর্থি বিশ্ববিদ্যালয় / মেডিকেলে ভর্তির জন্য অপেক্ষমান ও ছোটবোন প্রিয়ন্তি বর্তমানে নরসিংদির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে ২য় বর্ষে অধ্যয়নরত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট