পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) নির্বাচিত হয়েছেন মিনার আলী। এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজির পক্ষ থেকে তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য তাকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় এসআই মিনার আলী এ সম্মাননায় ভূষিত হয়েছেন। তার এই অর্জন সহকর্মীদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশিংয়ে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় এসআই মিনার আলী বলেন, এই স্বীকৃতি তার জন্য যেমন গর্বের, তেমনি বাড়তি দায়িত্বেরও। তিনি জানান, এটি একক অর্জন নয়; সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাধারণ মানুষের সহযোগিতার ফল। ভবিষ্যতেও সততা ও পেশাদারিত্বের সঙ্গে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, রাজশাহী রেঞ্জে কর্মরত পুলিশ সদস্যদের মধ্য থেকে পেশাগত উৎকর্ষ, সততা ও মানবিক দায়িত্ববোধের ভিত্তিতে নিয়মিত মূল্যায়নের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়ে থাকে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬