
মো. মাসুদ করিম হালুয়াঘাট
হালুয়াঘাট (ময়মনসিংহ): ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল-কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন স্থানীয় ওলামায়ে কেরাম ও ধর্মীয় নেতৃবৃন্দ।
সম্প্রতি হালুয়াঘাট উপজেলা মডেল মসজিদে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মডেল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনগণ এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, আলহাজ্ব সালমান ওমর রুবেলের নেতৃত্বে হালুয়াঘাট ও ধোবাউড়া অঞ্চলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নসহ এলাকার সার্বিক শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে।
শুভেচ্ছা গ্রহণকালে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনাদের এই ভালোবাসা ও দোয়া আমার আগামীর পথচলার পাথেয় হয়ে থাকবে। আমি এলাকার মানুষের কল্যাণে এবং ইসলামের সঠিক শিক্ষা প্রসারে মডেল মসজিদসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সচেষ্ট থাকব।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপি সবার সাথে কুশল বিনিময় করেন।