ঢাকা জেলার ধামরাই উপজেলা এক হৃদয় বিদায়ক ঘটনা ধামরাইয়ের ইটভাটার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে (১২)বছরের স্কুল ছাত্র মাহিম নিহত হয়েছে,
আজ মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকার সময় ধামরাই উপজেলা নান্নার ইউনিয়নের '''ধাইরা,,, এলাকায় ব্রিজের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়।
নিহত '''মাহিম,,,নান্নার ইউনিয়নের গোপাল কৃষ্ণপুর গ্রামের মোঃ এখলাসের পুত্র। সে আশাবোন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল, এত অল্প বয়সে একটি তাজা প্রান এ ভাবে ঝড়েপড়া সত্যি মেনে নেওয়া কঠিন, এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই '''মাহিমের,,, বাড়ীতে চলছে আহাজারি, স্বজনদের কান্নায় বাতাশ ভারী হয়ে উঠেছে।
এই মর্মে দুর্ঘটনার সুষ্ট তদন্ত ও দ্বায়িদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন, পাশাপাশি ইট ভাটার ভারী যানবাহন চলাচলের কঠোর নিয়ন্ত্রণ এবং স্কুলগামী শিশুদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন মনে করেন এলাকাবাসী,
এই '''মাহিমের,,,রুহের মাগফিরাত কামনা করছি এবং আরও শোকসম্পক পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি দৈনিক প্রভাতী বাংলাদেশ পক্ষ থেকে আল্লাহ পাক তাদের ধৈয্য ধরার শক্তি দান করেন, আমিন,,,।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬