কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গরুর পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ী ইকরামুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে, তবে অর্থ পরিশোধের কারণে তাঁকে কারাগারে পাঠানো হয়নি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় ফুলবাড়ী বাজারে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় জরিমানা দেন। অভিযানে উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ ও ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
স্থানীয়রা দুর্গন্ধ পাওয়ায় ব্যবসায়ীকে আটক করে প্রশাসনের কাছে খবর দেন। প্রশাসন গিয়ে পচা মাংসের সত্যতা নিশ্চিত করে এগুলো জব্দ করে জনসমক্ষে ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন বলেন, জনস্বাস্থ্য রক্ষার জন্য এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রমজান মাসকে সামনে রেখে বাজার তদারকি ও ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬