মহিদুল ইসলাম, উপজেলা প্রতিনিধি সোনাতলা বগুড়া
বগুড়ার সোনাতলা উপজেলা বড়বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে কয়েকটি দোকানে পুণ্যের মূল্য তালিকা প্রদর্শন না থাকার অভিযোগে জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী বাজার তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।অভিযান শেষে পণ্যের মূল্য তালিকা না থাকায় কয়েকটি দোকানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের দোকানে স্পষ্টভাবে পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়।প্রশাসন জানিয়েছে, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬