মো: মিজানুর রহমান বাবু গাইবান্ধা
গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে বুধবার ২.০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল সেডে গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূলক প্রস্তাব আহবান করা হয়। কারো কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়।
পরিশেষে পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন আপনাদের পেশাদারিত্বের সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে, সরকারী সম্পত্তির সঠিক রক্ষনাবেক্ষণ করতে হবে, জেলার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে হবে এবং সেই সাথে নিজের ও পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে।
কল্যাণ সভা শেষ পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ গাইবান্ধার পক্ষ থেকে ০৪ (চার) জন পুলিশ সদস্য’কে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন।
পরর্বীতে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জানুয়ারি-২০২৬ খ্রিঃ মাসিক অপরাধ সভা অনুষ্ঠত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল,জনাব শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল গাইবান্ধা, জনাব এবিএম রশীদুল বারী, সহকারী পুরিশ সুপার, সি-সার্কেল, গাইবান্ধা, জনাব প্রনব দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস), সি-সার্কেল, গাইবান্ধাসহ, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬