
মোঃ দেলোয়ার হোসেন বগুড়া
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় এক অটো চার্জার ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.)সকাল আনুমানিক ৭টার সময়।নিহত মোজাম উদ্দিন শাহ (৫৫) বগুড়া জেলা, দুপচাঁচিয়া উপজেলার,জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহ ছেলে।পেশায় তিনি অটো চার্জার ভ্যান চালক ছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে,মোজাম উদ্দিন শাহ মঙ্গলবার বিকেলে প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে জীবিকার তাগিদে বাড়ি থেকে বের হন।গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন কিন্তু কোন সন্ধান পান না।স্থানীয় সূত্রে জানা যায়,দুপচাঁচিয়া থানাধীন জিয়ানগর ইউনিয়নের বড়িয়া মৌজার খড়ার ব্রিজের পশ্চিম পাশে দুপচাঁচিয়া-টু-আক্কেলপুর পাকা সড়কের পাশে একটি ধানক্ষেতের পানির মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে দুপচাঁচিয়া থানা পুলিশকে অবহিত করে।খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে। এ হত্যার ঘটনায় এলাকায় শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।