বগুড়ার কাহালু উপজেলায় বাড়ির জায়গায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় সৌদি প্রবাসীসহ স্বামী-স্ত্রী গুরুতর জখম হয়েছেন।ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে, কাহালু থানাধীন ঢাকন্তা গ্রামে।আহতরা হলেন, মোঃ শহিদুল ইসলাম (৩৫),পিতা: গোলাম ফকির এবং তাঁর স্ত্রী আসিফা খাতুন (২৬),উভয়েই সাং ঢাকন্তা,থানা কাহালু,জেলা বগুড়া।শহিদুল ইসলাম পেশায় সৌদি আরব প্রবাসী।স্থানীয় সূত্রে জানা যায়,বাড়ির জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে একই গ্রামের আব্দুল মান্নান (৪২),মোঃ সাইফুল ইসলাম, শাহিনুর বেগম (৪০)ও মোঃ সাব্বির(২৩) সংঘবদ্ধভাবে শহিদুল ইসলামের ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো চাকু দিয়ে শহিদুলের পেটের বাম পাশে ও মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করা হয়।শহিদুল ইসলামের চিৎকারে তাঁর স্ত্রী আসিফা খাতুন এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করে আহত করা হয়।তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।পরে স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে কাহালু উপজেলা হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শহিদুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার্ড করেন।এদিকে, ঘটনার খবর পেয়ে কাহালু থানার এসআই (নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ জানায়,বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬