ভোলা জেলার লালমোহন উপজেলার সাদাপোল এলাকা থেকে ৩ কেজি গাজা সহ এক মাদক বিক্রেতাকে আটক করে লালমোহন থানা পুলিশ।
গতকাল (২৪ ফেব্রুয়ারী) দুপুরে ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ লালমোহন থানার সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস টিম ০৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
লালমোহন থানার এসআই (নিঃ) মোঃ জিল্লুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে ডিউটি পালন করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ফরাজগঞ্জ ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ সাদাপোল সংলগ্ন জনৈক দেলোয়ার হোসেন বেপারী বাড়ির দক্ষিণ পার্শ্বে কাঁচা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী লোকমান হাওলাদার (৫০) কে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত এলাকাবাসীর সম্মুখে তল্লাশি চালিয়ে আসামির হেফাজত থেকে ০৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
লালমোহন থানার বর্তমান অফিসার ইনচার্জ এসএম মাহাবুল আলম বলেন মাদক সেবন বিক্রি ও সরবরাহের সঙ্গে যারাই জড়িত হোক আমরা তাদেরকে আইনের আওতায় আনার হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬