1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গোমস্তাপুরে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় শীর্ষে রহনপুর তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

গোমস্তাপুরে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় শীর্ষে রহনপুর তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

প্রতিবেদন: আবুল কালাম আজাদ, জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ জেলা
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

গোমস্তাপুর উপজেলায় অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে রহনপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহনপুর তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। উপজেলা পর্যায়ে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে বিদ্যালয়টি শীর্ষ স্থান অধিকার করেছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিদ্যালয় থেকে মোট ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২২ জন শিক্ষার্থী সফল হয়ে বৃত্তি অর্জন করেছে। ট্যালেন্টপুল গ্রেডে ১১ জন এবং সাধারণ গ্রেডে ১১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
মেধা তালিকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেহরাব হোসেন প্রথম স্থান অধিকার করেছেন। এছাড়া আয়মান সাদিক (৩য়), মইদুল হাসান সাকি (৫ম), সাখাওয়াত হোসেন (৬ষ্ঠ), সাঈদ ইসমাইল অনিক (৭ম), মোঃ আমানুল্লাহ (৮ম), জায়িদ ইশতিয়াক (৯ম), ইসরাক উদ্দিন (১০ম) এবং তাসিন আহমেদ (১১তম) উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালে আহমেদ বাচ্চু বলেন, “শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতা মিলিতভাবে এই সাফল্য অর্জনে সহায়ক হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতেও এই ধারাবাহিক সাফল্য বজায় থাকবে।”
উপজেলার শিক্ষাব্যবস্থা ও মানোন্নয়নের ইতিবাচক প্রতিফলন হিসেবে স্থানীয় শিক্ষাবিষয়ক মহল বিদ্যালয়ের এ সাফল্যকে স্বাগত জানিয়েছেন। শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ ও উচ্ছ্বাসে ভরে উঠেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট