
সারা বাংলাদেশের ন্যায় ঝালকাঠি জেলা পুলিশেরও চলছে মাদক বিরোধী বিশেষ অভিযান তারই ধারাবাহিকতায় রাজাপুর থানা পুলিশ রাত ১০ টায় অভিযান চালায় স্হানীয় বাঘরী বাজারে এসময় দুজন মাদক কারবারীকে আটক করা হয়,আটককৃতরা হলেন,রাজাপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুর ছেলে মোঃ জায়েদ জোহা খাঁন (১৮)এবং কেওতা এলাকার মোঃইমন হাসান, এদেরকে আটকের সময় জায়েদের কাছে ৬ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইমনের কাছে ২ গ্রাম গাঁজা উদ্বার করা হয়। এসময় তাদের সাথে থাকা সমির গাজি নামে একজন পালিয়ে যায়,
গ্রেপ্তারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে বলেন,পালিয়ে যাওয়া সমির গাজির সহায়তায় বিভিন্ন স্হানথেকে ইয়াবা পাইকারি দামে সংগ্রহ করে রাজাপুরের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করতেন তারা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজাপুর থানার এসআই মিরাজ বাদি হয়ে মামলা দায়ের করেছেন।