1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাসাইলে ভুল চিকিৎসায় ১৭ হাজার মুরগির মৃত্যু: ক্ষতিপূরণ ও শাস্তির দাবিতে মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

বাসাইলে ভুল চিকিৎসায় ১৭ হাজার মুরগির মৃত্যু: ক্ষতিপূরণ ও শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

বাসাইলে ভুল চিকিৎসায় ১৭ হাজার মুরগির মৃত্যু: ক্ষতিপূরণ ও শাস্তির দাবিতে মানববন্ধন

মো: নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে অপচিকিৎসা ও প্রতারণার মাধ্যমে পরিকল্পিতভাবে ১৭ হাজার মুরগি মৃত্যুর অভিযোগ এনে মানববন্ধন করেছে ভুক্তভোগী খামারী আলমগীর হোসেন।

মানবন্ধনে রেনেটা ফার্মার নিজস্ব ভেটেরিনারি চিকিৎসক অদ্বৈত বর্মন ও অপসোনিন ফার্মার নিজস্ব চিকিৎসক মেহেদী হাসানসহ জড়িতরা প্রতারণা মাধ্যমে ক্ষতি সাধন করায় তাদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে প্রান্তিক খামারি ও গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত খামারি আলমগীর হোসেন, স্থানীয় বদিউজ্জামান বিদ্যুত, মাছুম রানা, আব্দুল খালেক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শুধুমাত্র নিজস্ব কোম্পানির ওষুধ বিক্রির স্বার্থে চিকিৎসার নামে অপচিকিৎসা করায় তাদের এই ক্ষতি সাধিত হয়েছে।

বক্তারা আরও বলেন, রোগ অনুযায়ী সঠিক পরামর্শ প্রদান না করে অন্য কোম্পানির ওষুধের গুণগত মানের সমালোচনা করে শুধুমাত্র রেনেটা ফার্মার ওষুধ প্রয়োগে প্রলুব্ধ করেন। সে মোতাবেক তাদের নিজস্ব তত্বাবধানে খামারে ওষুধ পৌঁছে দিয়ে নগদ টাকা বুঝে নেন। এরপর ওষুধ প্রয়োগ করার পর খামারে মুরগির মৃত্যু শুরু হলে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা যোগাযোগ রক্ষা করেনি যা সুস্পষ্ট দায়িত্বের অবহেলা। আমরা মনে করি কোম্পানির বিক্রি বাড়াতে চিকিৎসক সঠিক পরামর্শ না দিয়ে খামারীর সাথে প্রতারণা করেছেন, যা চিকিৎসার নামে অপচিকিৎসা।দ্রুত ক্ষতিপূরণ না দেওয়া হলে রাস্তায় নামার হুশিয়ারী দেন তারা।

এদিকে খামারি থানায় ও প্রাণিসম্পদ অধিদপ্তরে লিখিত অভিযোগ থেকে জানা যায়, প্রায় ২ মাস আগে মাংস উৎপাদনের জন্য ৫৫ হাজার মুরগি বাচ্চা তোলেন খামারি আলমগীর হোসেন। গত ১৪ ফেব্রুয়ারি মুরগির খামারে পরামর্শ দেয়ার জন্য আসেন রেনেটা ফার্মা লিমিটেড (বাসাইল-সখীপুর) এর দায়িত্বে থাকা চিকিৎসক অদ্বৈত বর্মন উপস্থিত থেকে কৌশলে অপসোনিন ফার্মা লিমিটেড (বাসাইল-সখীপুর) এর দায়িত্বে থাকা চিকিৎসক মেহেদীর মাধ্যমে প্রেসক্রিপশন লিখে দেন। পরে রেনেটা ফার্মার মার্কেটিং অফিসার ও চিকিৎসক প্রলুদ্ধ ও বাধ্য করেন অন্য কোম্পানির ওষুধ না ক্রয় করে রেনেটা কোম্পানির সকল ওষুধ ক্রয় করতে। এর দুদিন পর ১৬ তারিখ রেনেটা ফার্মা লিমিটেডের ভাউচারে চারটি এন্টিবায়োটিক ওষুধ পাঠানো হলে সেগুলো ১৭ হাজার সেডে  ৯টার দিকে প্রয়োগ করলে দিবাগত রাত ৪টার মধ্যে প্রায় ১২ হাজার মুরগি মারা যায়। এমন পরিস্থিতিতে বারবার  রেনেটা ফার্মা লিমিটেডের সংশ্লিষ্ট চিকিৎসক ও সেলসম্যানের সাথে যোগাযোগ করা হলেও তারা কোন প্রকার সাড়া দেননি।

২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আরও ৫ হাজার মুরগি মারা যায়।

এ ঘটনায় চিকিৎসকসহ চারজনের বিরুদ্ধে বাসাইল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী খামারি আলমগীর। এছাড়াও উপজেলা ও জেলা প্রাণীসম্পদ কার্যালয়ে অভিযোগ দিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট