আব্দুর রহিম কলারোয়া উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব ইসলাম হাবিব সম্প্রতি কলারোয়া উপজেলার বেড়াবাড়ি গ্রামে গিয়ে নিহত ভ্যানচালক ইব্রাহিম হোসেনের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান এবং মরহুমের কবর জিয়ারত করেন।জানা যায়,কলারোয়া উপজেলার বেড়াবাড়ি গ্রামে একটি মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধের জেরে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নিহত হন। এ ঘটনায় তাঁর বড় ভাই রুহুল আমিনও গুরুতর আহত হন। মর্মান্তিক এ হত্যাকাণ্ড এলাকাজুড়ে চরম উত্তেজনা ও শোকের সৃষ্টি করে।ঘটনার পর সাবেক এমপি হাবিব ইসলাম হাবিব নিহত ইব্রাহিমের বাড়িতে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন।পরিদর্শন শেষে তিনি মরহুম ইব্রাহিম হোসেনের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।এ সময় হাবিব ইসলাম হাবিব এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি একটি নৃশংস ও অমানবিক ঘটনা। তিনি অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬