বাবলু হাসান যশোরউপজেলা প্রতিনিধি, কেশবপুর,
যশোরের কেশবপুর উপজেলার শ্রীগঞ্জ পুরাতন ব্রিজের মাথায় নষ্ট ও পচা গরুর মাংস বিক্রির দায়ে জাকির হোসেন নামে এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২৬) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযানে দেখা যায়, অভিযুক্ত ব্যবসায়ী জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ নষ্ট ও পচা গরুর মাংস বিক্রির উদ্দেশ্যে দোকানে সংরক্ষণ করে রেখেছিলেন।ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করেন এবং উদ্ধারকৃত নষ্ট মাংস জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় ইউএনও জানান, খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। ভোক্তাদের স্বাস্থ্য নিয়ে কেউ আপস করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি থাকলে বাজারে ভেজাল ও নষ্ট খাদ্য বিক্রি বন্ধ হবে।উল্লেখ্য, কেশবপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে বাজার তদারকি জোরদার করা হয়েছে, যার ফলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে একের পর এক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬