1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মিঠাপুকুরের শঠিবাড়িতে আবাসিক হোটেল থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের মানবিক যাত্রা শুরু, অসহায় আজিজুল হকের পাশে সহায়তার হাত ১৪ এপ্রিল থেকে কৃষিকার্ড বিতরণ শুরু ডা. জাহিদ হোসেন প্রতিটি পরিবারের নারী প্রধান পাবেন ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রী সোনাগাজীতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি চার দিনেই ‘ক্লোজড’ থানার ওসি! ? কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম ১৩ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ ও প্রশ্নোত্তর পর্ব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম নাজিরহাটে জ্বালানি তেল মজুদের দায়ে পাম্প মালিককে জরিমানা

ভিডিও সংবাদ 👇👇

মিঠাপুকুরের শঠিবাড়িতে আবাসিক হোটেল থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মো:সজল সরকার মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বাজারের শঠিবাড়ি রেস্ট হাউস নামক আবাসিক হোটেল থেকে গতকাল বুধবার রাতে সাইদুর রহমান (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মৃত সাইদুর রহমানের বাড়ী ঠাকুরগাও জেলার হরিপুর থানাধীন ঘাটনা/ভেটনা গ্রামে। তার পিতার নাম মো: পেশকার আলী।পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আজ হতে অনুমান ৩ মাস আগে নভেম্বর মাসের ২৫ তারিখে উক্ত সাইদুর রহমান শঠিবাড়ী বাজারের শঠিবাড়ী রেস্টহাউজ নামক আবাসিক হোটেলে ব্যবসায়ী পরিচয়ে উঠে অবস্থান করছিলেন।গতকাল ২৫ ফেব্রুয়ারী বুধবার দিনভর উক্ত সাইদুর রহমানের রুমে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল ম্যানেজার রাত ৯ টার দিকে তাকে ডাকাডাকি করে কোন প্রতিউত্তর না পাওয়ায় জানালার ফাঁক দিয়ে বিছানার উপর তার নিথর দেহ দেখতে পান।বিষয়টি মিঠাপুকুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সাইদুর রহমানের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ এবং প্রত্যক্ষদর্শী লোকজন হার্ট অ্যাটাকে মৃত্যুর কারণ বলে ধারণা করছেন।মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, মৃতের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিষয়ে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট