
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার এক সাবেক ইউনিয়ন সাবেক (মেম্বার)আমির হোসেন( ৪২)মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তি একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নবীনগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের পরিচয় শনাক্ত করার পর জানা যায়, তিনি রায়পুরা উপজেলার একটি ইউনিয়নের সাবেক মেম্বার।
পুলিশের প্রাথমিক তদন্ত ও রেকর্ড অনুযায়ী, নিহত ওই সাবেক মেম্বারের বিরুদ্ধে রায়পুরা থানায় হত্যা, অস্ত্র মামলা এবং দাঙ্গাসহ অন্তত ৫টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান:
”আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে। যেহেতু তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাই বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। রায়পুরা থানা পুলিশের সাথেও আমরা যোগাযোগ রক্ষা করছি।”