1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পরিচিতি ও মতবিনিময় সভায় এমপি হারুন-অর-রশিদ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

পরিচিতি ও মতবিনিময় সভায় এমপি হারুন-অর-রশিদ।

মো তুহিন মন্ডল, পাংশা রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, আমাদের প্রত্যেকের মতাদর্শে ভিন্নতা থাকতে পারে- এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে আমরা জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছি, এখন আর কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সব ধর্ম-বর্ণের মানুষের স্বার্থে কাজ করব। যারা আমাদের ভোট দেননি, তাঁরাও যদি অবহেলিত থাকেন, তবে অগ্রাধিকার ভিত্তিতে তাঁদের কাজ আগে করা হবে।

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে মোট ১৪টি স্থানে প্রথম ধাপে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর মধ্যে আমাদের পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের একটি ওয়ার্ডেও দেওয়া হবে। সুতরাং আমাদের পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি আমাদের ওপর রয়েছে। শুধু তাই নয়, আমাদের ছোট একটি জেলায় একজন প্রতিমন্ত্রী ও একজন পূর্ণমন্ত্রী মর্যাদার উপদেষ্টা পেয়েছি।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সমাজের চিত্র তুলে ধরেন। আমি ও আমার দল চাই সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করুন। পাশাপাশি আমরা আপনাদের স্বার্থেও কাজ করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট