
হিলি হাকিমপুরে,০৮জন মাদকদ্রব্য সহ গ্রেপ্তার
মোঃ শফিউল আলম
উপজেলা প্রতিনিধি হাকিমপুর ,দিনাজপুর ।
ঘটনার তারিখ ও সময়ঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, রাত্রী ২১.৪৫ ঘটিকা।
ঘটনাস্থলঃ হাকিমপুর থানাধীন ০১ নং খট্টামধবপাড়া ইউপির অন্তর্গত মাধবপাড়া গ্রামস্থ আলুহাটির মোড় জনৈক মোঃ তুফানুর বসতবাড়ির আঙ্গিনায়।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজার রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে গ্রেফতারকৃত আসামীদের নিকট হইতে সর্বমোট ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২৬০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আলামত জব্দপূর্বক থানা এসে এজাহার দাখিল করলে করলে মামলাটি রুজু করা হয়।
গ্রেফতারকৃতঃ ১। মোঃ পলাশ হোসেন (৩৮), পিতা- মোঃ তুফানু, ২। মোঃ জুয়েল হোসেন (৩৭), পিতা-মৃত ইস্রাফিল হোসেন, ৩। মোঃ লাল চান আলী (২৭), পিতা-মৃত খোদাবক্স, ৪। মোঃ পিয়ারুল ইসলাম (২৭), পিতা-মোঃ শাহাজ উদ্দিন, ৫। মোঃ আজাদুল ইসলাম (৩৮), পিতা-মোঃ বাঁশি, সকলের সাং- মাধবপাড়া (আলুহাটি মোড়), থানা-হাকিমপুর, ৬। মোঃ শাহিন বাবু (৩২), পিতা-মৃত কপিল উদ্দিন, সাং-উত্তর কাটলা, থানা-বিরামপুর, ৭। মোঃ মারুফ হোসেন (১৯), পিতা-মোঃ রহিদুল ইসলাম, সাং-মাধবপাড়া (আলুহাটি মোড়), থানা-হকিমপুর, ৮। মোঃ নুর জামান (৩৬), পিতা-মোঃ কামিনুর ইসলাম, সাং-চন্ডীপুর (কাটলা), থানা-বিরামপুর, সকলের জেলা-দিনাজপুর।
৯। অজ্ঞাতনামাঃ নাই।
১০। গৃহীত ব্যবস্থাঃ হাকিমপুর থানার মামলা নং-০৬/২০, তাং- ২৬/০২/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ২৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ।