1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঠাকুরগাঁওয়ে আইন অমান্য করায় ব্যবসায়ীর জরিমানা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

ঠাকুরগাঁওয়ে আইন অমান্য করায় ব্যবসায়ীর জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁওয়ে সরকারি আদেশ ও আইন অমান্য করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সঁদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বাদিয়া মার্কেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট আসাদুল হক।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করতে এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সরকারি আইন অমান্য করার অপরাধে বাদিয়া মার্কেট এলাকার ওসমান গনির ছেলে রমজান আলীকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৮৯(২) ও ৩ সংশ্লিষ্ট ধারায় ৫০০ (পাঁচশত) টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল হক উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং সরকারি আইন বাস্তবায়নে এ ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অভিযান চলাকালে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট