বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও সঁদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফ এর রুহিয়া থানা কর্মী গ্রুপ।বৃহস্পতিবার বিকেলে ঢোলারহাটের মাধবপুর এলাকায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।ইফতার মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি,তাকওয়া অর্জন এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস এই মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হওয়া প্রয়োজন।ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে বিশ্ব শান্তি, মানুষের হেদায়েত এবং এলাকার সার্বিক উন্নতি কামনা করা হয়।আয়োজকরা জানান, পবিত্র মাহে রমজানের শিক্ষাকে সমাজে ছড়িয়ে দেওয়া এবং ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬