হাবিবুর রহমান উপজেলা প্রতিনিধি ডিমলা
নীলফামারী ডিমলায় আজ ২৬ -০২- ২০২৬ রোজ বৃহস্পতিবার সকাল ১১:১৫ মিনিটে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ও খালিশাচাপানি ইউনিয়নে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে এক বিশাল অভিযান পরিচালিত করা হয়।অভিযানে টেপাখড়িবাড়ি ইউনিয়নে পাথর উত্তোলনে ব্যবহৃত ১১টি ইঞ্জিনচালিত নৌকা এবং ৬টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়েছে। এছাড়াও খালিশাচাপানি ইউনিয়নে ৫টি শক্তিশালী সিক্স-সিলিন্ডার মেশিন ধ্বংস করা হয়েছে। অভিযানটি সফলভাবে পরিচালনা করেন ডিমলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জনাব মো:ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো:রওশন কবির।নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ বর্ডার গার্ড (BGB) ৬২ জন সদস্য এবং বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল নিরলস সহায়তা প্রদান করেন।(ইউএনও) ইমরানুজ্জামান বলেন,তিস্তা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ডিমলা এর এই ‘জিরো টলারেন্স’ নীতি এবং কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬