ইমন রহমান বিশেষ প্রতিনিধি :
গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন মুহুরী পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৪৪ হাজার টাকা মূল্যের ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানার হস্তান্তর করা হয়।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।আসামীর নাম ও ঠিকানাঃ ১। হারুন (৩০), পিতা: মোঃ আবুল কালাম গ্রামঃ বিএমপি বাজার চরশামাইয়া, ২ নং ওয়ার্ড, ডাকঃ ইলিশা হাট,থানাঃ ভোলা, জেলাঃ ভোলা।
২। মোঃ রবিউল ইসলাম(২০) পিতাঃ মোঃ সেলিম, গ্রামঃ মূহড়ী পাড়া চরশামাইয়া, ২নং ওয়ার্ড,পোস্টঃ ভোলা, থানা: ভোলা সদর, জেলাঃ ভোলা।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬