
স্থানীয় সংসদ সদস্যের কালকিনি ও ডাসারে পুনঃখাল খননের কার্যক্রম পরিদর্শন।
উজ্জ্বল চন্দ্র মন্ডল
উপজেলা প্রতিনিধি
কালকিনি, মাদারীপুর।
মাদারীপুরে শুষ্ক খাল পুনরায় খননের মাধ্যমে সচল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের বিভিন্ন দফতরে তালিকা করে পাঠানো হচ্ছে বিস্তারিত তথ্য। খালগুলো সংস্কার করে পানি প্রবাহ ফিরিয়ে আনা গেলে কৃষকরা বছরে তিন ধরনের ফসল ফলাতে পারবেন।
এরই ধারাবাহিকতায় কৃষকদের কথা মাথায় রেখে, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব আনিসুর রহমান তালুকদার খোকন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে কালকিনি ও ডাসারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
আনিসুর রহমান তালুকদার খোকন জানান, সঠিকভাবে প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে প্রশাসনকে সাথে নিয়ে তিনি সর্বদা এই বিষয়ে তদারকি করবেন। যথাযথ তদাকরি করে পুরো কার্যক্রম দ্রুত কার্যকর করার কথাও জানান এই স্থানীয় সংসদ সদস্য।
উল্লেখ, মাদারীপুর জেলার ভুরঘাটা-বয়াতীবাড়ী খাল দিয়ে বড় বড় ইঞ্জিনচালিত নৌকা কৃষি পণ্য নিয়ে চলাচল করতো। কিন্তু কালের বিবর্তনে ও সংস্কারের অভাবে সেই খালে এখন কোন পানি প্রবাহ নেই। তাই কৃষি জমিতে জোগান দেয়া যাচ্ছে না চাহিদা অনুযায়ী পানি।জেলার এমন অসংখ্য খাল রক্ষণাবেক্ষণের অভাবে বিলীন হতে চলেছে।
এলজিইডি সূত্রে জানানো হয়েছে, অগ্রাধিকার ভিক্তিতে তালিকা করে জরাজীর্ণ মৃতপ্রায় খালগুলোর তথ্য পাঠানো হচ্ছে দপ্তরে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন কর্তৃক আশাবাদ ব্যক্ত করে জানানো হয়, খালগুলো পুনঃখনন সম্পন্ন হলে বছরে তিনবার ফসল উৎপাদন করতে পারবে কৃষকরা।