মোঃ শাহিনুর রহমান আকাশ স্টাফ রিপোর্ট
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ACI Motors (ইয়ামাহা)–এর উদ্যোগে এবং মা মটরস শোরুমের তত্ত্বাবধানে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তাহেরপুর পৌরসভার অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মা মটরসের প্রোপাইটর বেলাল হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র টেরিটরি অফিসার শিহাব হোসেন দীপ্ত, টেরিটরি সার্ভিস অ্যাসিস্ট্যান্ট রুবেল হোসেন এবং ম্যানেজার আজিজুল হক।
এছাড়া এআরসি সদস্য, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। মাহফিলে দেশের সুখ-শান্তি ও ব্যবসার সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬