1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কক্সবাজার ঝিলংজা নতুন জেল গেইট একতা সমিতির উদ্যােগে উৎসবমুখর ইফতার ও দোয়া মহফিল। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

কক্সবাজার ঝিলংজা নতুন জেল গেইট একতা সমিতির উদ্যােগে উৎসবমুখর ইফতার ও দোয়া মহফিল।

মোহাম্মদ আরিফ, উপজেলা প্রতিনিধি কক্সবাজার
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

 

প্রবিত্র মাহে রমজান রোজা উপলক্ষে কক্সবাজার শহর ঝিলংজা নতুন জেল গেইট একতা সমিতির উদ্যােগে উৎসবমুখর ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, সামাজিক সম্প্রীতি ও মানবিক চেতনায় ভুরপুর এ আয়োজনে স্হানীয়দের ব্যাপক সাড়া ফেলেছে।
একতা সমিতির সভাপতি ছৈয়দ আলম সওদাগর, সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইসমাইল সওদাগর, এবং অর্থ সম্পাদক খোকন সওদাগর এর নেতৃত্বে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিলংজা ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস.কে গেস্ট হাউসের চেয়ারম্যান ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান এবং ঝিলংজা ইউনিয়ন বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক শামসুল আলম সওদাগরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিরা তাদের বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে পারস্পরিক সহমর্মিতা, দান সদকা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহবান জানান। তারা বলেন, এমন আয়োজন সমাজের ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়।
গত চার বছর ধরে ধারাবাহিকভাবে রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে সমিতিটি। এবছর ও গরীব অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল ছোলা খেজুরসহ নিতপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয় , যা রোজাদার পরিববারের জন্য স্বস্তি বয়ে আনে।

ইফতার ও দোয়া মহফিলে অংশ নিয়ে স্হানীয়রা আয়োজনের শৃঙ্খলা, আন্তরিকতা ও উৎসবমুখর পরিবেশের প্রশংসা করেন। তারা বলেন, এমন উদ্যােগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং হাসি ফোটাতে নতুন জেল গেইট একতা সমিতি যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তা সত্যি প্রশংসনীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট