1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রহনপুর পৌরসভা ১ নম্বর ওয়ার্ডে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

রহনপুর পৌরসভা ১ নম্বর ওয়ার্ডে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

প্রতিবেদক: আবুল কালাম আজাদ, জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

আজ ২৭ ফেব্রুয়ারি, ৯ রমজান, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী রহনপুর পৌরসভা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরুজ্জামান ডাবলু, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রহনপুর পৌরসভা শাখা। সভাপতির বক্তব্যে তিনি মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস মানুষকে নৈতিকতা, ধৈর্য, সহমর্মিতা ও মানবকল্যাণে উদ্বুদ্ধ করে। তিনি রমজানের শিক্ষাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে কাজে লাগানোর আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মিজানুর রহমান। তিনি বলেন, মাহে রমজান শুধু ইবাদতের মাস নয়; এটি আত্মসংযম, ত্যাগ ও মানবসেবার এক অনন্য প্রশিক্ষণকাল। তিনি আল্লাহ ঘোষিত বিধান অনুযায়ী জীবন পরিচালনা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুর রহমান, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোমস্তাপুর উপজেলা শাখা। এছাড়া উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম বকুল, জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী, রহনপুর পৌরসভা এবং স্থানীয় ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট