
রৌমারিতে আর্থিক প্রলোভন দেখিয়ে মুসলমানদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তর করার অভিযোগ উঠেছে।
সাহের আলী রৌমারী উপজেলা কুড়িগ্রাম প্রতিনিধি:
রৌমারী উপজেলার ৬নং চর শৌলমারী ইউনিয়নের ডিগ্রি কলেজ পাড়ায় আর্থিক প্রলোভন দেখিয়ে মুসলমানদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তর করার অভিযোগ উঠেছে শামসুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শামসুল কুড়িগ্রামের বাসিন্দা। বৈবাহিক সূত্রে তিনি চর শৌলমারী ইউনিয়নের কলেজ পাড়ায় বসবাস করে আসছেন এবং এলাকায় খ্রিস্টান ধর্ম প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। সাধারণ মুসলমানদের বিভিন্নভাবে অর্থের প্রলোভন ও মাসিক ভাতা দেওয়ার আশ্বাস দিয়ে ধর্মান্তরিত করা হয়েছে বলে স্থানীয়দের দাবি। এ পর্যন্ত ১৪ জনকে ধর্মান্তর করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়। পরবর্তীতে এলাকাবাসী অভিযুক্ত শামসুলসহ কয়েকজনকে আটক করে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং তাদের পারিবারিক জিম্মায় রাখার ব্যবস্থা নেয়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে