
এমপি আখতারুজ্জামান মিয়ার উপস্থিতিতে ভিয়াইল ইউনিয়ন বিএনপির ইফতার
মোঃ আমজাদ হোসেন
উপজেলা প্রতিনিধি চিরিরবন্দর দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দরে ভিয়াইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমান শাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান মাস আত্মসংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে রমজানের তাৎপর্য বাস্তবায়ন করতে হবে। তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
সভাপতির বক্তব্যে মুজিবুর রহমান শাহ্ দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।