নিজস্ব প্রতিবেদক,সবনাম কাব্য, উওরা
মানবিক ও সামাজিক সেবামূলক কাজের ধারাবাহিকতায় ‘স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর উদ্যোগে ২০২৬ সালের পবিত্র মাহে রমজানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২০০ জনেরও বেশি রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির আয়োজনে স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সক্রিয় স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনটি সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, "মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম লক্ষ্য। মানবিক ও সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে চাই, ইনশাআল্লাহ।"
এ সময় আয়োজকরা সংগঠনের সকল দাতা, শুভানুধ্যায়ী এবং স্বেচ্ছাসেবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সংগঠনটির প্রতিটি উন্নয়নমূলক কাজে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬